রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘প্রশান্তির’ বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ঝালকাঠিতে চালু করা হয়েছে সুলভ মূল্যের বাজার ‘প্রশান্তি’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বাহের রোডে এই বাজার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে এ বাজার চালু করা হয়।
এখানে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে ১৭৩ টাকা লিটার, ছোলা বুট ১০০ টাকা কেজি, চিনি ১১৬ টাকা, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা, লবন ১৫ টাকা কেজি, গরুর মাংস ৭০০ টাকা কেজি, চাল ৩০ টাকা কেজি, আটা ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রশান্তির বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারা।

প্রশান্তির বাজার উদ্বোধনের সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনসহ ক্যাব-এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, রমজান মাস জুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই প্রশান্তির বাজার চালু করা হয়েছে। প্রথম দিনেই সূলভ মূল্যে পণ্য কিনতে এই বাজারে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ