রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বুয়েট-চুয়েটে ভর্তির সুযোগ পেলেন কোরআনে হাফেজ দুই যমজ ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পবিত্র কোরআনের হাফেজ দুই যমজ ভাই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।

এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। তারা উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের সন্তান।

জানা যায়, চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পূর্ণ করেছেন। অন্যজন চট্টগ্রাম থেকে এমবিএ করছেন।

আবুল কাশেম জানান, তার হাফেজ যমজ দুই সন্তান হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিলেন।

পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়ে সেখান থেকে জিপিএ ৫ নিয়ে এইচএসসি পাস করেন। তারপর তারা দুজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর একজন বুয়েটে এবং একজন চুয়েটে উত্তীর্ণ হন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ