রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বৃহত্তর মোগলাবাজারে ৬০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর মোগলাবাজারের পাঁচটি ইউনিয়ন—জালালপুর, সিলাম, কুচাই, দাউদপুর ও মোগলাবাজারে ৬০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে ‘যুব ঐক্য পরিষদ বৃহত্তর মোগলাবাজার’। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্খী ও দাতাদের সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা বলেন, একটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং এরই অংশ হিসেবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। রমজানের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করতে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতেই এ আয়োজন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রবাসী ও স্থানীয় শুভাকাঙ্খীদের এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। 

তারা আরও বলেন, সবসময় এভাবে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনটি জানায়, আগামী ঈদুল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। আত্মপ্রকাশের পর সংগঠনের কাঠামোগত উন্নয়ন, দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান এবং যুব সমাজের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ