রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঘাটাইলে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের  ঘাটাইলে উপজেলার গারোবাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

স্থানীয়রা জানান, ঘাটাইলে উপজেলার গারোবাজার এলাকার সাগরদিঘীর একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের লোজজন ও এলাকাবাসীর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার স্টেশন উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পরে ঘাটাইল ও মধুপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের দাবি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। স্থানীয়দের দেওয়া তথ্য মতে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ