রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি::

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ফরিদপুর শহরের নবান্ন রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব, সদস্য রেজাউল ইসলাম, সাজ্জাদ হোসেন, আওয়ার ইসলাম এর জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন এর ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর এর সমন্বয়ক নাঈমুল ইসলাম, ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর প্রচার সম্পাদক এসএম সাহান প্রমুখ। 

সভায় মৌলভীবাজার, চাপাইনবাবগঞ্জ ও আশুলিয়াসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর বর্বর হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

ইফতারের পূর্বে ফিলিস্তিন, গাজাসহ সারা বিশ্বের নির‌্যাতিত মুসলমানদের মুক্তি ও হামলার শিকার  সকল সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ