রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শ্রীমঙ্গলে মানবকল্যাণ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মহিমান্বিত পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের উত্তর ভাগলপুর এলাকায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘মানবকল্যাণ পরিষদ’ উত্তর ভাগলপুর।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মানবকল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক শরিফ আহমেদ এর বাড়িতে সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ২১টি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে— ৪ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ প্যাকেট ময়দা, ১ কেজি ছানা, ১ কেজি মুসুরির ডাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর শ্রীমঙ্গল উপজেলা যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরী।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি বাহার আলী, মুজিব মিয়া, শহিদ মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ