রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নোয়াখালীতে চুলার আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় ১৬ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৩ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের । এর আগে, শনিবার ২২ মার্চ দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এ ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে প্রায় দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। অনেকেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত পৌনে ১টার দিকে হঠাৎ হোরনের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু তার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১টি কাপড় দোকান, ৩টি চায়ের দোকান, ১টি মুরগি দোকান, ৩টি মুদি দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ