রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় মো.সুজন মাহমুদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতের গুরুত্বর আহত করা হয়েছে। ছুরিকাহত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম। এর আগে, গতকাল বৃহস্পতিবার ৩ এপ্রিল রাত ১০টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত রিমনকে (২৬) স্থানীয় লোকজন মারধর করে পুলিশে হস্তান্তর করে। রিমন জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ শ্রমিক।  

আহত সুজন উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রামানন্দি গ্রামের বড় বাড়ির মো.খান সাহেবের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।  

স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার রাতে উপজেলার উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে সুজনকে ডেকে নেয় রিমনসহ তিন যুবক। সেখানে পূর্বশক্রতার জের ধরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিমনের সাথে থাকা আরো ৩ যুবকসহ সুজনকে গলায়,বুকে ও হাতের বাহুতে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে তারা পালিয়ে যায়। সুজনের শৌরচিৎকার শুনে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করে।    

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম আরো জানান,এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা। তবে এখনো ছুরিকাঘাতের কোনো কারণ জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ