রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর

কক্সবাজারের রামুতে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রামু ওলামা পরিষদের উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর মিছিলটি রামু বাইপাস চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, পুণ্যভূমি ফিলিস্তিনের গাজায় জায়নবাদী ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা পৃথিবীর ইতিহাসের সব নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে। নারী, শিশুসহ হাজার হাজার মুসলমানদের হত্যা করে তারা গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাদের এমন জঘন্যতম হত্যাযজ্ঞে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অপরদিকে ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল পাসও মসজিদ-মাদ্রাসাসহ ইসলামী ঐতিহ্য ও নিদর্শনের ওপরে হিন্দুত্ববাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গভীর চক্রান্তের অংশ। এমতাবস্থায় ফিলিস্তিন ও ভারতসহ দেশে দেশে মজলুমানের সঙ্কট উত্তরণে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভাকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ এ বিষয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, সেইসাথে মার্কিন, ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল বাতিলেরও জোর দাবি জানান।

রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা হাফেজ আব্দুল হক। 

যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ সমাবেশে শুরুতে কুরআন তিলাওয়াত করেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেফাজতুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, সহ-ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা অলি উল্লাহ আরজু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বোরহান মাহমুদ, ছাত্রনেতা মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

সমাবেশে ওয়ায়েজ মাওলানা জসিম উদ্দিন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ইয়াকুব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, সহ-দফতর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা এজাজুল করিম শফি, যুবনেতা মাওলানা দিদারুল আলম, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আলমগীর রহমানী, সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ হোসাইনীসহ আলেম-ওলামা, তাওহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ