রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

 ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা উদ্দেশ্যপ্রণোদিত: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার দেশজুড়ে নজিরবিহীন বিক্ষোভ চলাকালে কেএফসি ও বাটাসহ কয়েকটি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। দেশে বিনিয়োগ সম্মেলন চলাকালে এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ এই কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেন- দেশে চার দিনের বিনিয়োগ সম্মেলন চলছে। দেশের অর্থনীতিতে এই সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। এমন একটি স্পর্শকাতর সময়ে গতকাল (সোমবার) কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।

 হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এর অন্যতম লক্ষ্য, আগ্রহী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা। তাদেরকে দেখানো যে, বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ নয়। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট হলে কারা লাভবান হবে সেটাও স্পষ্ট।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা বিশ্বাস করি, যারা লুটপাট করেছে তারা আন্দোলনকারী নয়। তারা চক্রান্তকারী এবং অপরাধী। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

বিশিষ্ট এই দাঈ বলেন, আমরা এই ধরনের লুটপাট ও অপরাধকর্ম কোনোভাবেই সমর্থন করি না। আন্দোলন চলাকালে এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ