বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরগুনার আমতলী উপজেলার এক মাদরাসা ছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে ধর্ষণ ও হত্যার দায়ে মো. হৃদয় খান (২০) নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ ঘটনায় মো. জাহিদুল ইসলাম (১৯) নামে আরেক সহযোগীকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি বরগুনার আমতলী উপজেলায় ১২ বছর বসয়ী এক কিশোরীকে অপহরণ করে হৃদয় খান। পরে ওই কিশোরীর স্বজনদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। তবে মুক্তিপণের টাকা না পেয়ে ওই মাদরাসা ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা করে একটি খালের মধ্যে মরদেহ লুকিয়ে রাখেন তিনি। এ সময় হৃদয়কে মরদেহ লুকাতে সহযোগিতা করেন পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত জাহিদুল। পরবর্তীতে পুলিশের তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মুক্তিপণ চাওয়ার সূত্র ধরে হৃদয় ও জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমতলীর একটি খাল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় ১৭ জনের সাক্ষ্য ও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার প্রমাণ অনুযায়ী হৃদয় খানের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবি, ধর্ষণ, হত্যা ও মরদেহ লুকানোর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া, মরদেহ লুকাতে সহযোগিতা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহিদুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ