বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের এক ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আহত ইমাম তিনজনের নাম উল্লেখ ও তিন-চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন রিফাত (২৭), তার বাবা শাহ আলম (৬০) এবং মা পারভীন আক্তার (৪৫)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরিফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

সম্প্রতি উভয় পরিবারের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযুক্ত শাহ আলমের ছেলে রিফাত ভুক্তভোগী ইমামে কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদার টাকা না পেয়ে বুধবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় ভুক্তভোগী স্বামী-স্ত্রীর ওপর হামলা চালান। হামলায় খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহত ইমাম খোরশেদ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে শাহ আলম আমাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছে। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আমার কাছে রিফাত দুই লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় আমাদের মারধর করা হয়।’

অভিযুক্ত রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে ধস্তাধস্তি হয়েছে। চাঁদার কোনো বিষয় নয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ