বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা জেলা প্রতিনিধি)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। ক্ষমতায় না থেকেও বিভিন্ন সময়ে দেশে সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রেখেছে জামায়াত।

তিনি জানান, মন্দির, গির্জাসহ নানা ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় জামায়াত-শিবির কর্মীরা দায়িত্ব পালন করেছে। বিভিন্ন প্রেক্ষাপটে অমুসলিম নারী-পুরুষের ঘরবাড়ি ও জানমালের সুরক্ষায় জামায়াতে ইসলামীর ভূমিকা বিরোধীদের কাছ থেকেও প্রশংসিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরফ্যাশন পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মোস্তফা কামাল আরও বলেন,
“জামায়াতের কোনো নেতা-কর্মীর গায়ে দুর্নীতির দাগ নেই। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, যারা দুর্নীতির বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণও কেউ দিতে পারেনি। জামায়াত ক্ষমতায় এলে প্রতিটি নাগরিক ন্যায্য অধিকার পাবে ইনশাআল্লাহ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দাড়িপাল্লা মার্কায় ভোট দিন।”

সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা হাসনাইন আহমেদ ও ৩নং ওয়ার্ড সভাপতি গোলাম সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন—জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী (আপিল বিভাগ) এডভোকেট পারভেজ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম ও পৌরসভা আমির অধ্যাপক মামুন আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরানসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান ও ৩নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা মো. রাসেল।

সমাবেশে পৃথক পৃথক প্যান্ডেলে সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ