শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীর রায়পুরায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ১৩ বছর বয়সী এক কিশোর চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আমিরগঞ্জ ইউনিয়নের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম শাহাদাৎ হোসেন। সে আদিয়াবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ঘটনাস্থলের রাস্তা ছিল নির্জন। বিকেলের দিকে পথচারীরা রক্তাক্ত অবস্থায় শাহাদাৎকে দৌড়ে রাস্তা পার হতে দেখেন। কিছু দূর এগিয়েই সে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। পরে এলাকাবাসী ছুটে গিয়ে তার মরদেহ দেখতে পান।

খবর পেয়ে রায়পুরা থানার পরিদর্শক মো. মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবার জানায়, শাহাদাৎ স্থানীয় মাদ্রাসার ছাত্র। তার বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় বড় ভাই ইয়াসিন মিয়া অটোরিকশা চালিয়ে সংসার চালান। শনিবার সকালে শখ করে ভাইয়ের অটোরিকশা নিয়ে বের হয় শাহাদাৎ। দুপুরে তারা খবর পায়, তাকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে।

রায়পুরা থানার পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, কিশোর চালকের গলা কেটে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। যে বা যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ