শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আরাকান আর্মির হাতে আরও ৬ বাংলাদেশি জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি ছয় জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। এ সময় দুটি নৌকাও জব্দ করে তারা। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম আরাকান আপডেট নিউজ-এর এক প্রতিবেদনের বরাতে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) এ খবর জানা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে গত ৩ ডিসেম্বর (বুধবার) পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স (এসি এস এফ) নৌকাসহ তাদের আটক করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরাকান আর্মির এসিএসএফ বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটকের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ তাদের অবহিত করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ