মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে আগামী ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির মহাসম্মেলন’। যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) প্রাঙ্গণে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন দারুল উলূম দেওবন্দের আহলে শূরার সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানি।

এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের জাতীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট আলেম-উলামা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদ।

সম্মেলনকে সফল করতে খুলনা বিভাগের সব কওমী মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং দ্বীনদার-ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ।

আয়োজকদের ভাষ্য, আকাবিরে দেওবন্দের আদর্শ, চিন্তা-চেতনা ও ইলমি ধারার সংরক্ষণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে উলামায়ে কেরামের দিকনির্দেশনা তুলে ধরাই এ মহাসম্মেলনের মূল উদ্দেশ্য।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ