মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বৈঠকে বসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় সকাল ৯টায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় এবং ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই এই বৈঠকের দিকে নজর থাকবে গোটা কওমি অঙ্গনের।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

হেফাজতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ঈমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে আমন্ত্রণ পাওয়া সাতটি দল হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কওমি ঘরানার দলগুলোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসতে পারে। বিশেষ করে ওই জোটে থাকা দলগুলোকে জোট ছাড়ার বিষয়ে হেফাজতের অবস্থান পুনর্ব্যক্ত করা হতে পারে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ