মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের উদ্যোগে ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ও মেধা মূল্যায়ন অনুষ্ঠান আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ৯টায় গওহরডাঙ্গা মাদরাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের চেয়ারম্যান ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি তাদের মেধা ও ফলাফল মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং কওমি শিক্ষাব্যবস্থায় মেধার বিকাশে অনুপ্রেরণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বোর্ডভুক্ত সব মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, শিক্ষক-আলেম ও সংশ্লিষ্টদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি সফল ও অর্থবহ হয়ে উঠবে।

অনুষ্ঠানসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—

অফিস: ০১৯৫৮-২২৮৮৯৯; মোবাইল: ০১৯১৪-৪৮৬৮৩১, ০১৭৯৬-৮৮৬৬৮৭

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ