নিজস্ব প্রতিবেদক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং ইসলামি সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম’ আয়োজন করছে নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পবিত্র ওমরাহ পালনের সুযোগসহ থাকছে লক্ষাধিক টাকার আকর্ষণীয় পুরস্কার।
আয়োজক সংগঠনের প্রধান পরিচালক হুমায়ুন কবির শাবিব জানান, ৫ থেকে ১৫ বছর বয়সী যেকোনো শিশু এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।