রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮


মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক: 

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীনগর উপজেলার খাড়া মুনিপাড়া এলাকার সাধন চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫) এবং বাড়ৈখালী এলাকার আইয়ুব মিয়ার ছেলে মজনু মিয়া (৩০)। মজনু নসিমন চালক ছিলেন, আর দুলাল চন্দ্র ওই নসিমনের যাত্রী ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাড়ৈখালী থেকে গুলিস্তানগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

সংঘর্ষে নসিমনচালক মজনু মিয়া ও যাত্রী দুলাল চন্দ্র গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়া বৈশাখী পরিবহনের বাসটি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ছাড়া দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া নসিমনটি জব্দ করা হয়েছে।

এদিকে দুইজনের মৃত্যুর খবরে তাদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ