ফেনী প্রতিনিধি
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ৫৮ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দাগনভূঞা আশরাফুল উলুমের মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন জামেয়া এমদাদিয়া ফেনীর শাইখুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ফেনী শহরের দাউদপুর সুইমিংপুল সংলগ্ন এম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত ‘জেলা ওলামা-মাশায়েখ সম্মেলন ২০২৬’-এ নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফী আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।
জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সম্মেলনে