মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র মাদরাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯ শতাংশ।

আজ (বৃহস্পতিবার) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। মাদরাসা বোর্ডের ফলাফলে দেখা যায়, এই বোর্ড থেকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন। এরমধ্যে এক লাখ ৪৭ হাজার ২৫২ জন ছাত্র ও এক লাখ ৩৯ হাজার ৩২০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেছেন মোট ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৯৬ হাজার ৯৩৫ জন ও ছাত্রী ৯৮ হাজার ১৮০ জন।

মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৬৫.৮৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৭০.৪৭ শতাংশ। এবার মাদরাসা বোর্ড থেকে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন পরীক্ষার্থী। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৮৭ জন ও ছাত্রীদের মধ্যে পেয়েছেন ৪ হাজার ১৭৯ জন। মাদরাসা বোর্ডের ৯ হাজার ৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ