কওমি মাদরাসার শিক্ষার্থী ও আলেমদের আধুনিক কর্মমুখী দক্ষতায় গড়ে তুলতে স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক।
প্রকল্পটি শিগগিরই বেফাকের নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে জানানো হয়েছে।
বেফাক সূত্রে জানা যায়, নতুন এ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কারিগরি শিক্ষা, ভাষা দক্ষতা, ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে কওমি শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতাও অর্জন করে কর্মজীবনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।