বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

 মাওলানা আতাউর রহমান খান রহ.: বিদগ্ধ আলেম, বহুমুখী খেদমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান

হজরতুল আল্লাম মাওলানা আতাউর রহমান খান রহ.-এর মাগফেরাত ও রফয়ে দারাজাতের জন্য সবার নিকট দুআ চাই। ১৭ বছর আগে আমাদের পিতা আমাদের ছেড়ে মাওলায়ে কারিমের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মহান আল্লাহ তাঁকে মাগফেরাত ও নিজ রহমতের বারিধারায় স্নাত করুন। আমিন।

বিগত শতকে বাংলাদেশের দীনি খেদমতের ময়দানে যে কয়েকজন বিদগ্ধ ও প্রাজ্ঞ আলেম বিশেষ অবদান রেখেছেন, তিনি তাদের মধ্যে একজন। ছাত্রজীবন থেকেই তিনি শায়খুল ইসলাম আল্লামা আতহার আলী রহ.-এর একান্ত শাগরেদ ও সফরসঙ্গী ছিলেন। এরপর জামিয়া ইমদাদিয়ার উসতায নিযুক্ত হন। প্রথম বছরই তিনি তাফসিরে জালালাইনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় পাঠদান করেন। এরপর মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম হিসেবে খেদমত করেন। হজরত আতহার আলী রহ রাজনৈতিক সচিব হিসেবে তিনি উপমহাদেশের সব খ্যাতিমান ইসলামি ব্যক্তিত্ব ও অন্যান্য সব দলের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাহচর্য লাভ করেন।