শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসলামি গানের গীতিকার সিফাতের পথচলার গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মামুমুদুল হাসান ।। 

যুবায়ের সিফাত একজন নাশীদ শিল্পী, গীতিকার ও সুরকার। ইতোমধ্যে নিজের লেখা এবং সুর করা বেশ কয়েকটি গান দর্শকদের মন জয় করেছেন। যে ইসলামী সঙ্গীতগুলো আমরা ইউটিউবে শুনে থাকি, এমন অনেক গানের কথা-ই তার লেখা।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন দত্তকুশা গোয়াল পাড়া নামের একটি ছোট্ট গ্রামে তার জন্ম। শৈশব থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে নাশিদ গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ কর‍তেন। বিভিন্ন ইসলামী অনুষ্ঠানের মঞ্চে ইসলামী সংগীত গাইতেন। তার গাওয়া ইসলামী সংগীত, হামদ ও নাত তন্ময় হয়ে উপভোগ করতেন দর্শক-শ্রোতারা।

যুবায়ের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের নাশিদ শিল্পী হওয়া এবং সেই লক্ষ্য সামনে রেখেই তিনি এগিয়ে যাচ্ছেন। লিখেছেন একাধিক জনপ্রিয় গান।

যুবাইরের ভাষায়, ছোটবেলায় গানের গলা ভালো ছিল তার। বিভিন্ন সময়ে মাহফিলসহ নানান জায়গায় গান গেয়ে শ্রোতাদের বাহবা কুড়িয়েছেন তিনি। সঙ্গীতের সেই চর্চা আজ অবধি চলছে। এখন গান লেখাও হয়, কিছু গান সুরও করেছেন।ইউটিউবে একটা নিজস্ব চ্যানেল রয়েছে Jubair Sifat নামে।

যুবায়েরের গল্পের শুরুর জীবনে হিফজ শেষ করে যখন সে উচ্চতর শিক্ষার জন্য রাজধানী ঢাকায় আসে, তখন থেকে সঙ্গীতের চর্চা শুরু হয় হাতেকলমে। কওমি মাদরাসা থেকে বিশুদ্ধ ইলম চ