শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮


হজের আগে কাবার গিলাফ ওপরে উঠানো হয় যে কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম ||

পবিত্র হজের মৌসুম চলে এসেছে। সৌদিতে এখন হজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে পবিত্র কাবা শরিফের নিচের অংশ উঁচু করা হয়েছে। এটি প্রতি বছর করা হয়। স্থানীয় সময় গত ১৫ জিলকদ আসন্ন হজের প্রস্তুতি হিসেবে এ কাজ সম্পন্ন হয়। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সাধারণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তা করা হয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, কাবার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের একটি বিশেষজ্ঞ দল গিলাফ তোলার কাজটি সম্পন্ন করেছেন। তাঁরা প্রতিবছর হজের প্রস্তুতির অংশ হিসেবে কাজটি করে থাকেন। মূলত গিলাফের সুরক্ষা ও হজযাত্রীদের জন্য পবিত্র কাবাঘরের দেয়াল দেখার সুযোগ তৈরি করতে তা করা হয়। 

জানা যায়, হজের মৌসুম শুরু হলে মক্কার পবিত্র মসজিদুল হারামে বেশ কিছু পরিবর্তন আসে।

কাবাঘরের কালো গিলাফের কিছু অংশ ওপরে উঠিয়ে রাখা এর অন্যতম। এর বদলে ওই জায়গায় একটি সাদা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়। ইসলামের সূচনাকাল থেকে হজের সময় কাব