বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজধানীর যেসব জায়গায় বসছে কুরবানির পশুর হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুরবানির ঈদের বাকি আর ৬ দিন। আগামী ১৭ জুন দেশে উদ্‌যাপিত হবে ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ২০টি গরুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি হাট বসেছে বলে জানা গেছে।

উত্তরা দিয়াবাড়ী বউবাজার এলাকা, মিরপুর ইস্টার্ন হাউজিং, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, কাওলার শিয়ালডাঙ্গার এলাকা এবং ভাটারার সুতিভোলা খালের পাশের জায়গা। এ ছাড়া মোহাম্মদপুর বছিলা ৪০ ফুট রাস্তার পাশে, খিলক্ষেতের ৪৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা। এ ছাড়া গাবতলীর স্থায়ী হাট থেকে কুরবানির পশু কেনা যাবে।

ঢাকা দক্ষিণ সিটির ১১টি হাট

খিলগাঁও রেলগেট মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, বনশ্রীর মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগে রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা। এ ছাড়া ডেমরার সারুলিয়ায় সিটি করপোরেশনের স্থায়ী পশুর হাট থেকেও কুরবানির পশু কেনা যাবে।

রাজধানিতে কুরবানির হাটের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) কমিশনার হাবিবুর রহমান বলেন, কুরবানির হাটগুলোতে নিরাপত্তা জোরদার এবং সাইবার প্রতারণা রোধে অনলাইন গরুর হাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ