শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, মাওলানা মাহফুজুল হক

|| হাসান আল মাহমুদ ||

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ’র উপদেষ্টা মাওলানা মাহফজুল হক। এসময় তাদের সান্তনা ও হাতে তুলে দেয়া হয় আর্থিক অনুদান।

আজ সোমবার (১৯ আগস্ট) রাজধানীর সৌহরাওয়ার্দী হাসপাতালে সংস্থাটির কর্মকর্তার সঙ্গে দেখতে যান বেফাক মহাসচিব।

জানা যায়, জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে যখন পুলিশ ও ছাত্রলীগের নৃশংসতায় একের পর এক ছাত্র জনতা আহত ও প্রাণ হারাতে থাকে তখন জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ঘুরে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে যাচ্ছিল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ। বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ সংস্থার উপদেষ্টা। সংস্থাটির উদ্যোগে তিনি আজ দেখতে যান।

সংস্থাটির প্রচার সম্পাদক মাওলানা মুহসীন বিন মুঈন আওয়ার ইসলামকে জানান, মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর যেহেতু আমাদের সংস্থার উপদেষ্টা, তাই হুজুরেকে সাথে করে আজ আমাদের সৌহরাওর্দী হাসপাতালে যাওয়া হয়।

তিনি জানান, আজ এ হাসপাতালে প্রায় ৫০ জন আহতকে আর্থিক অনুদান দেয়া হয়।

এদিকে সংস্থাটির পরিচালক মুহাম্মদ রাজ বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সময় বর্বর হামলা দেখে আমরা নিজেদের ধরে রাখতে পারছিলাম না। যেহেতু আমাদের কাজ সেবা দেয়া তাই দ্রুত ফান্ড সংগ্রহ করে মাঠে নেমে যাই। কাঁচপুর থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় আসি এবং লাগাতার সাথীদের নিয়ে কাজ করতে থাকি।

উল্লেখ্য, 'হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ' সরকারের নিবন্ধন প্রাপ্ত এবং সর্ব মহলে সমাদৃত একটি অরাজনৈতিক অলাভজনক সেবা সংস্থা। যার সরকারী রেজিস্ট্রেশন নং S138779/22।

প্রতিষ্ঠাকাল থেকে সংস্থাটি তার প্রতিটি কাজের হিসাব ও অডিট রিপোর্ট স্বচ্ছতার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ