বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে প্রবল বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায়। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জনপদের লক্ষাধিক মানুষ।

প্রাকৃতিক বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যানারে তাদের সেবায় কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গী হয়ে আপনিও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে ডোনেশন করতে পারেন। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে আপনার তাওফিক অনুযায়ী দান করার সুযোগ থাকছে।

প্রসঙ্গত, দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ফলে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে বন্ধ আছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ