শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮


লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাফেজ আফসার

এগারো বছর বসয়ী আফসার বিন মোস্তাফিজ ১১ মাসেই সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছে।

হাফেজ আফসার লক্ষ্মীপুরের সদর থানার দালাল বাজার ইউনিয়নের নন্দনপুর গ্রামের জনাব মোস্তাফিজুর রহমানের ছেলে। আফসার সদর থানার মান্দারী পূর্ব বাজার মারকাযুন নূর আল ইসলামী মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

হাফেজ আফসারের বাবা মোতাফিজুর রহমান সন্তানের সফলতা আনন্দিত হন এবং বলেন, তার এ সফলতায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহর ইচ্ছা ছিল বলেই সে (আফসার) পূর্ণ কুরআন এতো অল্প সময়ে মুখস্থ করতে পেরেছে।

আফসারের মাদরাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মিসবাহ নূরী বলেন, শিক্ষার্থীর এমন সাফল্যে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তার জন্য দোয়া à¦