বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এ ইসলামী মহাসম্মেলন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য ও কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আওয়ার ইসলামকে জানান, আগামীকাল ২৪ নভেম্বর রোজ রবিবার দুপুর ১২টা হতে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম শুরু হবে।

আমন্ত্রিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন:

* আল্লামা সাইয়েদ হাসান আসজাদ মাদানী, ভারত

* মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

* আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, হবিগঞ্জ

* শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক, ঢাকা

* মাওলানা আব্দুল বাসেত খাঁন সিরাজী

সভাপতিত্ব করবেন: আল্লামা নুরুল হক, সভাপতি কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন।

এদিকে কুমিল্লার সুপ্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ার মুহতামিম মুফতি এনামুল হক আওয়ার ইসলামকে জানান, তিন দশকের অধিককাল ধরে ধারাবাহিক আয়োজিত এ ইসলামী মহাসম্মেলন ঘিরে কুমিল্লা ও তার আশপাশ অঞ্চলে এক ভিন্ন আমেজ বিরাজ করে। দেশী-বিদেশি ওলামায়ে কেরামের বয়ান শুনতে মুসুল্লিদের ঢল নামে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ