শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

গাজীপুরে মাস্টারবাড়ী মাদরাসার ১৬তম বড় সভা ২৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে জামি'আতুল উলূমিল ইসলামিয়া মাস্টারবাড়ী মাদরাসার ১৬তম বড় সভা ২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন সকাল ৯টা হতে মহানগর গাজীপুর থানভীনগর (নান্দুয়াইন) ইপসা মাদরাসা ময়দানে িএই বড় সভা চলবে অর্ধরাত পর্যন্ত।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা মুহতামিম ইত্তেহাদুল মাদারিসিল কুওমিয়্যাহ গাজীপুরের মহাসচিব আল্লামা মুফতি নূরুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, জামি'আতুল উলূমিল ইসলামিয়া গাজীপুর-এর হিফজ, দাওরায়ে হাদীস ও ইফতা সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ গাজীপুর এর ২০২৪ইং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের পুরষ্কার প্রদান উপলক্ষে এই 'বড় সভা' ।

বড় সভায় আমন্ত্রিত যারা

প্রধান মেহমান: শায়েখ ড. আদনান আল খাতিরী (মদিনা ইউনিভার্সিটি, সৌদি আরব)।

বিশেষ মেহমান: শায়েখ ওমর বিন আব্দুল হাফিজ মাক্কী ও আল্লামা মনির উদ্দিন উসমানি (শিক্ষাসচিব, দারুল উলূম দেওবন্দ, ভারত)।

প্রধান অতিথি: মাওলানা ড. আ.ফ.ম. খালিদ হোসেন (মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়)

আমন্ত্রিত ওলামা-মাশায়েখ:

আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুর , আল্লামা শেখ আহমদ (হাটহাজারী), আল্লামা সাজিদুর রহমান (হেফাজত মহাসচিব), মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাক)মাওলানা উবায়দুর রহমান খাঁন নদভী (বেফাক প্রধান পরিচালক), মাওলানা আব্দুস সালাম পাটুয়ারী ।

প্রধান আলোচক: আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দা.বা. পীর সাহেব,

প্রধান বক্তা: মাওলানা মামুনুল হক দা.বা.

আমন্ত্রিত ওয়ায়েজিনে কেরাম: মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল বাসেত খাঁন, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।

বিশেষ আকর্ষণ: মাওলানা নিয়ামতুল্লাহ আল-ফরিদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবেন: ক্বারী আহমাদ বিন ইউছুফ আল আজহারী ওক্বারী সাইদুল ইসলাম আসাদ।

সভাপতিত্ব করবেন: আল্লামা মুফতি নূরুল ইসলাম (প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস, জামি'আতুল উলুমিল ইসলামিয়া গাজীপুর মহাসচিব, ইত্তেহাদুল মাদারিসিল কুওমিয়্যাহ)।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ