শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮


বারিধারার তালিমুল উম্মাহ একাডেমি : আলোকিত মানুষের ঠিকানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

।। মোহাম্মাদ হুজাইফা ।।

ঢাকা জেলার বারিধারা এলাকায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত সাপ্তাহিক মক্তব। এটি আলোকিত মানুষের ঠিকানা। ভাটারা থানার সাধারণ মুসলিম সন্তানদের জন্য গড়ে ওঠেছে এই প্রতিষ্ঠান। তালিমুল উম্মাহ একাডেমি ২০১৩ সাল থেকে ‘সাপ্তাহিক মক্তব’ শুরু করে।

একাডেমির প্রতিষ্ঠাতা জনাব বায়েজিদ হুসাইন মুহাম্মাদপুরে খ্রিষ্টানদের অপতৎপরতা পর্যবেক্ষণ করে চাঞ্চল্য বোধ করেন। তখন তিনি বারিধারা মাদরাসার শাইখুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেবের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন। হুজুরের পরামর্শে ভাটারা থানাতেই তালিমুল উম্মাহ একাডেমি প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি বারিধারা মাদরাসার মুফতি ও মুহাদ্দিস মুহাম্মাদুল্লাহ কাসেমী। ভাটারা থানায় ১০টি ও ভোলা জেলায় ১টিসহ মোট ১১টি সেন্টার রয়েছে। ছেলে-মেয়ে ও বয়স্ক সবমিলিয়ে ছাত্র সংখ্যা ৪৫০ থেকে ৫০০জন প্রায়।