শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

চাঁদপুরের বেলায়েত নগরে চলছে তিন দিনব্যাপী নূরানী শিক্ষক সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েতনগর নূরানী তা’লীমুল কুরআন হিফজ মাদরাসা, নূরানী প্রশিক্ষণ কেন্দ্র ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিনব্যাপী (৮,৯ ও ১০ ফেব্রুয়ারি) নূরানী শিক্ষা সম্মেলন শুরু হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তির বেলায়েতনগর নূরানী মাদরাসা ও নূরানী প্রশিক্ষণ কেন্দ্রে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) হতে শুরু হয়েছে। চলবে সোমবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত।

প্রথম দিন আলোচক হিসেবে রয়েছে মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি ইউনুস, মাওলানা ইসহাক মামুন। সভাপতি হিসেবে থাকছেন মাওলানা আহমাদ উল্লাহ মাদানী।

দ্বিতীয় দিন আলোচক হিসেবে থাকবেন মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা আবু মুরতাজা মুহাম্মদ ফয়জুল্লাহ। সভাপতিত্ব করবেন মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

তৃতীয় দিন আলোচক হিসেবে থাকবেন মুফতি মোস্তাকুন্নবী কাসেমী, মাওলানা ইউসুফ বিন ইকবাল, মাওলানা হুসাইন আহমদ মুফতি ওবাইদুর রহমা মাহবুব। সভাপতিত্ব করবেন মাওলানা মাসীহ উল্লাহ মাদানী।

এছাড়া উপস্থিত থাকছেন দেশের বিভিন্ন ওলামায়ে কেরাম।

নূরানী শিক্ষা সম্মেলন আয়োজক কমিটির পক্ষ থেকে মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, এই সম্মেলনের লক্ষ্য হলো নূরানী শিক্ষা ব্যবস্থার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা এবং নতুন প্রজন্মের মাঝে ইসলামী শিক্ষার প্রতি উৎসাহ সৃষ্টি করা। সকলকে এতে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার আহ্বান জানাই।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ