||মুফতি এনায়েতুল্লাহ||
প্রতি বছরই নিয়ম মেনে অর্থাৎ ভিসা নিয়ে উড়োজাহাজের টিকিট কেটে ব্যাপক প্রচারণাসহকারে বিভিন্ন দেশের ধর্মীয় বক্তা, ইসলামি সংগঠনের নেতারা বাংলাদেশ সফর করেন। বাংলাদেশে এসে তারা সাধারণত ধর্মীয় আয়োজনের বাইরে কোনো আয়োজনে অংশ নেন না। কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া তো পরের কথা, তারা রাজনৈতিক কোনো মন্তব্যও করেন না।
বিগত বছরে দারুল উলুম দেওবন্দ, সৌদি আরব, ইরাক, লেবানন, মিসর ও ফিলিস্তিনের বেশ কিছু আলেম, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে এসেছেন। এর মধ্য সাইয়্যেদে আরশাদ মাদানি, সাইয়্যেদ মাহমুদ মাদানি ও দেওবন্দের মহাপরিচালক মাওলানা আবুল কাসেম নোমানির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
২০২৪ সালের ৫ আগস্টের পর গত বছর এবং এ বছর ভারত, সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও নেপালের বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন। তাদের সফর, বাংলাদেশে থাকা অবস্থায় কোথায় এবং কোন প্রোগ্রামে অংশ নেবেন, সেটাও প্রায় সবারই জানা। এর পরও ভারত, পাকিস্তান ও নেপালের বেশ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় বক্তা এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের বাংলাদেশ সফর নিয়ে ভিন্ন আলোচনা প্রান্তিকতা বৈ অন্য কà¦