সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ভারতে চিকিৎসা নিতে ভিসা সহজ করা হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

ওষুধ শিল্পে ভারতের সঙ্গে নবায়ন করা চুক্তির ফলে বাংলাদেশের মানুষ কী সুবিধা পাবে এবং কম খরচে চিকিৎসাসেবা মিলবে কি না- এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়, তাদের জন্য আমরা ভিসা সহজ করে দিয়েছি। এখন সহজেই সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে আসা যাবে।

সরকারপ্রধান বলেন, ওষুধ শিল্পের অনেক কাঁচামাল আমাদের ভারত থেকে আনতে হয়। কিছু কিছু ওষুধ আছে আমরা এখনো উৎপাদন করি না, করতে পারছি না। যদিও আমাদের ফার্মাসিউটিক্যালস সেক্টর অনেক উন্নত, পৃথিবীর বিভিন্ন দেশেই আমরা ওষুধ রপ্তানি করি। এরপরও কিছু কিছু ওষুধ থাকে যেগুলো আমà