শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হলো আমিরাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সভানেত্রী ও শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে  আবুধাবী আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবীর একটি হোটেলে মঙ্গলবার রাতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবুধাবী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শহীদুল্লাহ শহীদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । `বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন আর তার কন্যা শেখ হাসিনা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তারা।' সংগঠনের সভাপতি বশির ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তারা এই সব কথা বলেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুধাবী আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম ভুঁইয়া, আবুধাবী আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আকতার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ‍সাংগঠনিক সম্পাদক মামুন, আবুধাবী আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, আবুধাবী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামন চৌধুরী বাবু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রচার সম্পাদক জামাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ এমদাদ, তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম, আবু হুরাইরা পারভেজ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ