বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানীর বাংলাদেশ সফর উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এতে মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরের বিস্তারিত কর্মসূচি, সফরের উদ্দেশ্য এবং এ উপলক্ষে গৃহীত বিভিন্ন আয়োজন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হবে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেবেন সফরসূচি বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, ইংল্যান্ড জমিয়তের সিনিয়র সহসভাপতি এবং সিলেটের জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক।

প্রেস ব্রিফিংয়ে সংবাদ সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ এবং ছবি ও ভিডিও ধারণের জন্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও ক্যামেরাপারসনদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ