বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

জমকালো রিয়েলিটি শো 'আলোকিত জ্ঞানী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

555মনোয়ার হোসেন : সারি সারি গাড়ির মাঝ দিযে নিরাপত্তারক্ষীদের দায়ীত্ব পালনে সহযোগিতা করে ছোট্র একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ওহ আল্লাহ! এ যে আরেক দুনিয়া! সত্যিই এটি ভিন্ন আরেক টুকরো জগত যা আমার দেখা হয় নি কখনো। বলছিলাম চ্যানেল নাইনের স্টুডিও'র কথা। বিল্ডিংয়ের নিচে সংরক্ষিত ঘরে সম্পূর্ণ নতুন একটি দুনিয়া। পরিকল্পিত লাইটিং। চারপাশ আঁধার কেটে শুভ্র আলোর ঝর্না। নিজের কালারটাই ওখানকার আলোতে আলোকিত। কালো কাপড় ফুরে ফুরে আলোর বাতি। দারুন এক পরিবেশ!
.
‌‌'আলোকিত জ্ঞানী' ২০১৬'র গ্রেট রিয়েলিটি শো চ্যানেল নাইনের সে স্টুডিওতে। ইলম বা জ্ঞানকে ভিত্তি করে এ শো-গেল সালে সফলতার সাথে সম্পন্ন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এবারও সকল অনুষ্ঠান রেকর্ড হয়েছে সফলতার সাথে। ব্যস্ততার কারণে তাদের বিশেষজ্ঞ প্যানেলে অংশগ্রহণ করতে পারি নি। ফাইনাল রাউন্ডে অতিথি হিশেবে অংশগ্রহণ করে বিস্মিত হয়েছি। প্রাউড ফিল করেছি। গর্বিত হওয়ার যথেষ্ট উপকরণও আছে।
.
প্রডিউসার ফাইভ থেকে জিরো কল করার সঙ্গে সঙ্গে শত শত লাইট এক সাথে অন হয়ে গেল। আলোর বন্যায় প্লাবিত হলো গ্যালারী। জোসনাময় আলোতে ভেসে এসে দর্শকদের সামনে দাঁড়ালো এক রহস্যময় ব্যক্তি! সদা হাস্যজ্জল, জাদুকরি ভাষায় উপস্থাপক, প্রশস্ত হৃদয়ের বাহক Abu Tahjib হাফেয সাইফুল ইসলাম ভাই। মনে হলো সকল আঁধার ভেদ করে তিনি নেমে এলেন মর্ত্যে! বিস্মিত দর্শক সারির গুণিজনেরা। আপ্লুত প্রতিযোগিরা।
.
এমন প্রাণবন্ত সফল একটি প্রগ্রাম যার কলাকুশলি, পরিকল্পনাগ্রহণকারী,উপস্থাপক, প্রতিযোগী সবাই সব্বই হুজুর!! বড় বড় আলেম। হুজুরদের কথায় সব কলাকুশলীরা যখন কাজ আঞ্জাম দিয়ে চলেছে, কোথায় কোন ঘাটতি কাছে হাত ধরে ধরে সেগুলো বাস্তবায়ন করে দিচ্ছে তখন আমার কী যে ভালো লেগেছে!
.
দর্শক গ্যালারীতে সকলের ভীর উপেক্ষা করে কিছু উজ্জল চেহারা প্রতিভাত হয়েছে, তারা কওমী অঙ্গনের আলোকিত মুখ।আয়োজকদের পৃষ্ঠপোষক ও কাছের মানুষ হিশেবেও আমরা তরুন কওমী আলেমদের দেখেছি। স্টেজ, পরিচালনা, ম্যানেজমেন্টে এই ঘরানার আলেমদের সরব উপস্থিতি আমাকে উচ্ছসিত করেছে। পাশাপাশি সক্ষমতার তুলনায় তাদের একটিভিটিসের পার্সেন্টিজ হতাশার দিকটাও প্রকট ভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। Miraj Rahman Ali HasanTaib Mufti Anaetullah