বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

‘প্রস্তাবিত শিক্ষা আইন অগণতান্ত্রিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

66086_143প্রস্তাবিত শিক্ষা আইন কোনোভাবে জনগণের জন্য গ্রহণ করার মতো নয়, শাসকদল তাদের স্বার্থে ও প্রয়োজনে এ শিক্ষা আইন প্রণয়ন করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

তিনি আরো বলেন, সরকার মতামত চাইছে ঠিক কিন্তু আমার আপনার কোনো মতামত গ্রহণ করবে না। সিভিল সোসাইটির লোকজনদের নিয়ে এ আইন করা হছে। অগণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিকভাবেই এ আইন প্রণয়ন করছে।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে “প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬: বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণ ও বহুধারার শিক্ষা ব্যবস্থাকে বৈধতার আইন” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী বলেন, শিক্ষা আইনে একদিকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে ‘আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক’ শিক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। অন্যদিকে আবার ব্যক্তি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেয়ার বিধানও রেখেছে। যা সংবিধান প্রতিশ্রুত শিক্ষার সার্বজনীন অধিকারের পরিপন্থী। স্বঘোষিত সংবিধান রক্ষাকারী সরকার এভাবে নিজেই সংবিধান লঙ্ঘন করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ