শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

রমজানে ব্রিটেনে ইসলাম প্রচারের নানা উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

britenডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান মাস জুড়ে ব্রিটেনের উন্মুক্ত স্থানগুলোতে ইসলাম প্রচারের নানারকম উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে সাধারণ বিলবোর্ড এবং বাস ও অন্যান্য যানবাহনে আল্লাহ'র প্রশংসা সূচক বিভিন্ন স্টিকার লাগানো হবে।

রমজানের প্রায় মাসখানেক আগে এ খবর দেয় ইভনিং স্ট্যান্ডার্ড সংবাদপত্র। সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে ব্রিটেনে মুসলমানদের সবচেয়ে বড় দাতব্য প্রতিষ্ঠান এ উদ্যোগ নিয়েছে। তবে এ উদ্যোগ ইসলাম প্রচারের পাশাপাশি সিরিয়ার গৃহযুদ্ধের শিকার উদ্বাস্তুদের জন্য তহবিল সংগ্রহেরও অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে। উদ্যোক্তাদের ধারণা এর ফলে তারা তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবেন।

উদ্যোক্তা প্রতিষ্ঠানটির নাম মুসলিম রিলিফ। প্রতিষ্ঠানটি বলছে, সুবহান আল্লাহ্‌ লেখা এসব পোস্টার ব্রিটেনে ইসলাম এবং ত্রাণ সহায়তার বিষয় সম্পর্কে মানুষের মনে ইতিবাচক মনোভাব তৈরি করবে।

লন্ডন, বার্মিংহ্যাম, ম্যানচেস্টার, লেস্টার এবং ব্র্যাডফোর্ডের বাসগুলিতে চলতি মাসের শেষের দিকে এসব বিজ্ঞাপনের প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ