বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

এখন থেকে নতুন নিয়মে ভারতীয় ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india_ourislam24 copyআওয়ার ইসলাম ডেস্ক : ঢাকা ভারতীয় দূতাবাস তাদের ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। নতুন নিয়মে এখন থেকে টুরিস্ট ভিসার আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহার যোগ্য একটি পাসওয়ার্ড মোবাইল ফোনে এসএমএস করবে ভারতীয় দূতাবাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন জানাচ্ছে, এসএমএসটি দেখিয়ে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসিতে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীদের নিজের মোবাইল নম্বরসহ অন-লাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে।

তবে, ৫ জুন পর্যন্ত যেসব আবেদনকারী বর্তমান ব্যবস্থায় সাক্ষাতের জন্য তারিখ পেয়েছেন, তাদের জন্য নতুন নির্দেশনা প্রযোজ্য হবে না।

এছাড়া সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়া ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণের জন্য বিশেষ ঈদ ক্যাম্পের আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন, যা জুনের চার তারিখ থেকে শুরু হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সাক্ষাতের তারিখ নির্ধারণের জন্য দূতাবাসের এখনকার যে পদ্ধতি কার্যকর রয়েছে তা নিয়ে বাংলাদেশে বিস্তর বিতর্ক রয়েছে।

ভিসা প্রার্থীদের অভিযোগ অর্থ লেনদেন ছাড়া বাংলাদেশের কোন ভিসা প্রার্থীই ভারতীয় দূতাবাসে সাক্ষাতের তারিখ নিতে পারেন না।

ভিসা পেতে অর্থের বিনিময়ে ই-টোকেন পাবার বিষয়টি ঢাকায় ভারতীয় দূতাবাসের নজরে আনা হলে, এ মাসের শুরুতে দূতাবাসের তরফ থেকে লিখিতভাবে বিবিসি বাংলাকে জানানো হয়েছে যে ভিসার জন্য তাদের কোন এজেন্ট নেই।

ভারতের ভিসা পাওয়ার জটিলতার বিরুদ্ধে বাংলাদেশে সম্প্রতি যারা আন্দোলন করেছিলেন, তাদের আশা নতুন ব্যবস্থায় ভিসা পাওয়ার জটিলতা কিছুটা হলেও কমবে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / আরআর