সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ওদের ভুলত্রুটি ক্ষমা করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

buaওয়ালি উল্লাহ সিরাজ : আমাদের প্রায় প্রত্যেকের বাসায় কাজের লোক আছে, যারা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যাদের সেবা গ্রহণ করে চলেছি প্রতিনিয়ত। কাজের লোকরা নিজেদের আরাম হারাম করে আমাদের আরামের খেয়াল রাখছে। রাত নেই, দিন নেই আমাদের আরাম-আয়েশের জন্য খেটে চলেছে। সেই সকালে ঘুম থেকে উঠে শুরু, আবার রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলবে হুকুম পালন করা।

একটি হাদিসে এসেছে , একবার এক সাহাবি এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল! আমি খাদেমকে (কাজের লোক বা গোলামকে) কতবার মাফ করব? নবীজি চুপ থাকলেন। সাহাবি আবার জিজ্ঞাসা করলেন। এবার নবীজি বললেন, ‘প্রতিদিন ৭০ বার’ (জামে তিরমিজি, হাদিস-১৯৪৯)।
ভুল তো মানুষেরই হয়। একজন কাজের লোকেরও ভুল হয়। সেক্ষেত্রে তাদের সঙ্গে কেমন আচরণ হবে ওপরের হাদিস থেকে তা আমরা জানতে পারলাম। ৭০ বার পর্যন্ত মাফ করতে হবে। এখানে ৭০ মানে ৭০ সংখ্যা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো যতবার মাফ করার প্রয়োজন দেখা দেবে ততবার মাফ করবে।

তোমাদের কারো অধীনে যদি কেউ থাকে, তাহলে সে যেন নিজে যা খায় তাকেও তা থেকে খাওয়ায়। নিজে যা পরিধান করে তাকেও তা থেকে পরিধান করায়। এবং তোমরা তাদের ওপর সাধ্যের বেশি কাজ চাপিয়ে দিও না। যদি দাও তাহলে নিজেও সে কাজে তাকে সহযোগিতা করো’। সহিহ বুখারি হাদিস : ২৫৪৫

কার ভুল হয় না? ভুল হবেই। সুতরাং তাদের ভুল হয়ে গেলে রাগ দমন করা চাই। রাগ দমন করা তো মুমিনের গুণ। আল্লাহতাআলা মুমিন-মুত্তাকির গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘যারা ক্রোধ দমন করে, মাফ করে দেয়।’ সুতরাং শুধু ক্রোধ দমন করাই নয়, বরং মাফ করে দিতে হবে। আর গায়ে হাত তোলার তো প্রশ্নই ওঠে না। অসহায়ের গায়ে হাত তোলা কত বড় অন্যায়, তা আপনার বিবেককে প্রশ্ন করুন।
তাদের সঙ্গে সুন্দর আচরণ করা উচিত। এমন কোনো কথা বলা উচিত নয়, যার ফলে সে মনে কষ্ট পায়। এমন কোনো আচরণ করা উচিত নয়, যার কারণে সে হীনমন্যতায় ভোগে। কাজের ছেলেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে না, তাই রুচি হয় না। ওদের পরিচ্ছন্ন থাকা না থাকা তো আমাদের ওপর নির্ভর করে। কারণ আমরাই ওদের দায়িত্বশীল। একটি হাদিসে নবী (সা.) আরও বলেছেন, আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। তোমাদের কারো অধীনে যদি কেউ থাকে, তাহলে সে যেন নিজে যা খায় তাকেও তা থেকে খাওয়ায়। নিজে যা পরিধান করে তাকেও তা থেকে পরিধান করায়। এবং তোমরা তাদের ওপর সাধ্যের বেশি কাজ চাপিয়ে দিও না। যদি দাও তাহলে নিজেও সে কাজে তাকে সহযোগিতা কà