রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে আনন্দঘন পরিবেশে চতুর্থ ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠানটি থেকে গত নয় বছরে শিক্ষা সমাপনকারী বিভিন্ন ব্যাচের চার শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।

এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাকতাবাতুল আশরাফের স্বত্বাধিকারী মাওলানা হাবিবুর রহমান খান, জামিয়া মাদানিয়া বারিধারার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাসউদ আহমাদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন ড. ইসরাত হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আবদুল মান্নান মিয়াজি, জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাঈদ আহমাদ, মাদানি স্কলার্স ফোরামের সভাপতি ড. মাসুম বিল্লাহ ফিরোজী, মারকাযু শাইখিল ইসলাম আল মাদানির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল আলিম ও শিক্ষাসচিব মাওলানা ফরিদুদ্দীন মাদানী এবং বিশিষ্ট আরবি লিপিকার মাওলানা মুহিব্বুল্লাহ গালিব আল হানাফী।

মারকাযের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক ও মূল্যবান বই উপহার দেওয়া হয়। শিশুদের দীনি শিক্ষা, ফরজে আইন শিক্ষা এবং পবিত্র কোরআনের খেদমতে বিশেষ অবদানের জন্য মদিনা একাডেমির তিন শিক্ষককেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত শিক্ষা কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ, দাওয়াতি উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া সাবেক শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময় করেন। প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সাবেক শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয় নিয়েও আলোচনা হয়।

আলোচকরা বলেন, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে আরবি ভাষা শিক্ষা, ইসলামি গবেষণা ও দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাঁরা প্রতিষ্ঠানটির শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েখ মহিউদ্দীন ফারুকী। তিনি সাবেক শিক্ষার্থীদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি আত্মোন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।

পুনর্মিলনীতে মারকাযের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণাও দেওয়া হয়। এ প্রসঙ্গে শায়েখ মহিউদ্দীন ফারুকী জানান, প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের কল্যাণে কয়েকটি সেবামূলক উদ্যোগ চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা, জরুরি রক্তদান কর্মসূচি, উচ্চশিক্ষায় পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা, মারকাযের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে বিশেষ ছাড় এবং শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন।

দিনব্যাপী আয়োজনে কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা, মধ্যাহ্নভোজ ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ