বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দিনভর আহত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য খাবার ও আপ্যায়নের ব্যবস্থা করে সংগঠনটি।

এদিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের দুপুরের খাবার, বিকেলের নাস্তাসহ প্রয়োজনীয় খাবার সরবরাহের দায়িত্ব পালন করেন। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানানো এবং তাদের প্রয়োজনের মুহূর্তে পাশে থাকতেই এ উদ্যোগ নেওয়া হয়।

তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজি ইয়াকুব বলেন, বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পাশে থাকাকে তারা মানবিক ও নৈতিক দায়িত্ব মনে করেন।

তিনি জানান, মানবিক বিপর্যয়ে শুধু সমবেদনা প্রকাশ করাই যথেষ্ট নয়; বরং সামর্থ্য অনুযায়ী বাস্তব সহযোগিতা নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। সেই দায়িত্ববোধ থেকেই অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ