বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮


জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

হিজরি ১৪৪৮ সনের পবিত্র জমাদিউস সানি মাস শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে। মঙ্গলবার সন্ধ্যায়ং বাংলাদেশের আকাশে কোথাও এ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হয়। সে হিসাবে বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাসের গণনা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের আর মাত্র তিন মাস বাকি থাকল। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে পবিত্র রমজান মাস।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর আসবে রজব, শাবান ও রমজান মাস। সে হিসাবে জমাদিউস সানি মাস শুরুর মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের প্রস্তুতির সময় আরও ঘনিয়ে এলো। মুসলিম উম্মাহর কাছে রমজান আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি ও তাকওয়া অর্জনের বিশেষ মাস। তাই রমজানের আগমনের অপেক্ষায় এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় রমজান শুরুর চূড়ান্ত তারিখ পরবর্তী সময়ে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমে নির্ধারিত হবে। তবে বর্তমান হিজরি মাসের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ