আন্তর্জাতিক ডেস্ক
মদিনার মসজিদে নববির কেন্দ্রীয় এলাকার সড়কগুলোতে স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর বিশেষ যন্ত্র স্থাপন করা হয়েছে। নির্দিষ্ট বিরতিতে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে এসব যন্ত্র থেকে সুগন্ধি ছড়ানো হচ্ছে। মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এ ব্যবস্থায় যন্ত্রগুলো নির্ধারিত সময়ে নিজে থেকেই চালু হয় এবং চারপাশে সুগন্ধি ছড়িয়ে দেয়। ফলে মসজিদে নববীর কেন্দ্রীয় এলাকার সড়কগুলোতে অবস্থানকারী মুসল্লি ও দর্শনার্থীরা মনোরম সুবাস উপভোগ করতে পারবেন।
মসজিদে নববী ও এর আশপাশের পরিবেশকে আরও পরিচ্ছন্ন, সুশোভিত ও দর্শনার্থীবান্ধব করে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/