আন্তর্জাতিক ডেস্ক
মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’ বা প্রবেশ-সুবিধা কার্ড। এর মাধ্যমে নামাজের আগে মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লিরা প্রয়োজনে বাইরে গিয়েও নিজেদের জায়গা হারানোর ঝুঁকি ছাড়াই পুনরায় প্রবেশ করতে পারেন।
সাধারণত জুমার দিন মসজিদে নববিতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়। ভেতরের নামাজের জায়গা পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নতুন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ফলে আগে থেকে মসজিদের ভেতরে অবস্থান নেওয়া কোনো মুসল্লিকে ওজু বা অন্য জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে পুনরায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়।