|| ফয়জুল্লাহ রিয়াদ ||
সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবারের মর্যাদা ও বৈশিষ্ট্য অনন্য। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কিছু ইবাদত ও ফজিলত।
জুমার নামাজ আদায়ের পাশাপাশি এমন কয়েকটি আমল রয়েছে, যেগুলোর প্রতি রাসুল (সা.) বিশেষভাবে উৎসাহিত করেছেন। ব্যস্ততা কিংবা অসচেতনতার কারণে অনেকেই এসব আমলের ব্যাপারে উদাসীন থাকেন।
১. বেশি বেশি দরুদ পাঠ
রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম তাঁর ওপর দরুদ পাঠ করা। জুমার দিন ও রাতে দরুদ পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে।
মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)
তাই শুধু জুমার নামাজের আগে-পরে নয়, পুরো দিন ও রাতেই এ আমলে অভ্যস্ত হওয়া উচিত। কা