নিজস্ব প্রতিবেদক
রাহমানিয়া ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত বইমেলায় পাঠ উন্মোচন করা হবে মাহমুদুল হাসান সাগর রচিত ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের।
আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ আছর রাজধানীর ঐতিহাসিক সাত মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আমীরে মজলিস মাওলানা মামুনুল হকসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
বইটির পাঠ উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে পাঠক, লেখক ও সাহিত্যানুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আইও/